ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

    তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিম আর লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ বেশ ভালো অবস্থায় আছে। দিনের শুরুতে এবং শেষে উইকেট হারানোর যে ভয় ছিল, আজ তেমনটা দেখা যায়নি। অধিনায়ক মমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত বাদে বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ রান তুলেছে ৩ উইকেটে ৩১৮। লঙ্কানদের চেয়ে এখনো তারা ৭৯ রান পিছিয়ে আছে।

    ফিফটি হাঁকানো দুই ব্যাটার মুশফিক-লিটন অপরাজিত আছেন।
    বিনা উইকেটে ৭৬ রান নিয়ে আজ মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল আর মাহমুদুলের জুটি ভাঙে ১৬২ রানে। আসিথা ফার্নান্দোর বলে কিপার ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ১৪২ বলে ৯ চারে ৫৮ রান করা মাহমুদুল। পরবর্তী ২২ রানের মধ্যে দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্ত (২২ বলে ১) এবং অধিনায়ক মুমিনুল হক (১৯ বলে ২)। মধ্যাহ্ন বিরতির পর ১৬২ বলে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ব্যক্তিগত ১৩৩ রানে ক্রাম্পের শিকার হয়ে তিনি অবশ্য মাঠ ছেড়েছেন। সুস্থ হলে আবার মাঠে নামবেন।

    তামিম রিটায়ার্ড হার্ট হওয়ার পর মুশফিকের সঙ্গী হন লিটন কুমার দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দুজনের ব্যক্তিগত স্কোরও সমানতালে এগিয়ে যাচ্ছিল। ৯৭ বলে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন লিটন দাস। এর একটু পরেই ১২৫ বলে নিজের ২৬তম টেস্ট ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। তৃতীয় দিন শেষে এই জুটি ৯৮* রানে অবিচ্ছিন্ন আছে। মুশফিক ১৩৩ বলে ২ চার ৫৩ এবং লিটন ১১৪ বলে ৮ চারে ৫৪ রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩১৮ রান। লঙ্কানদের চেয়ে টাইগাররা এখনো ৭৯ রানে পিছিয়ে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ