ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড 

    মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের ঘিওরে প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত সেই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, ওমর হোসেন সাইফুল ও আরিফুজ্জামান সজীব।এরা দুজনেই বর্তমানে পলাতক আছেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত ও আজিম খানকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।আসামীদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

    মঙ্গলবার(১৭ মে)দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় ঘোষনা করেন।

    এই মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালে ২৮ জানুয়ারি ময়মনসিংহের হালুয়াঘাটের ঘোষেবের এলাকার মুকলেসুর রহমানের ছেলে প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলমকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় শ্বাসরোধ করে হত্যার পরে আসামীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।খরব পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘিওর থানার এসআই লুৎফর রহমান বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    পরবর্তীতে ৬ জনকে গ্রেফতার করা হয়।২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আসামীদের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই বিষয়ে মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ