ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার

    ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদি হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহন করতে বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়।

    বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামী লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করার কথা শুনেছি। তবে এখনি এ বিষয় বিস্তারিত বলা যাবে না।  আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ