ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • 'অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা'

    'অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেউ যদি অপরিপক্ক আম বাজারজাত করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। 

    মঙ্গলবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতমিূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গালিভ খান বলেন, জেলার আম ব্যবসায়ী, আড়ৎদার, আর কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আম বাজারজাত করণের জন্য কোন সময়সীমা থাকছে না। গাছে আম পাকা দেখা দিলে তবেই তা বাজারে নামাতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত সবসময় সক্রিয় থাকবে।

    সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম (সার্বিক) বলেন, আমবাগানে অতিরিক্ত কিটনাশক যাতে প্রয়োগ না করে সেজন্য প্রতিটি বাগান মালিকদের লকবুক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারাদেশে আম পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক থাকবে। এছাড়াও  কুরিয়ার সার্ভিস এবং অনলাইনে আম পাঠানোর সব ধরণের সুযোগ থাকবে।

    তিনি আরও বলেন, ঢাকাসহ সারাদেশের বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম স্বল্পমূল্যে পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসের শেষের দিকে এ স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হবে।
    প্রস্তুতিমূলক এই সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম বিজ্ঞানী, আম বাগান মালিক এবং আম ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ