ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ত্রিশ বছর হবে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৭ নংওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরা পথে মুড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ইজিবাইকও উদ্ধার করা হয়।

    এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, মঙ্গলবার ভোরে একটি অজ্ঞাত লাশসহ একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। লাশটি নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ