ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ব্যাট হাতে বিয়ের ফটোশুটে পাকিস্তানি ক্রিকেটার

    ব্যাট হাতে বিয়ের ফটোশুটে পাকিস্তানি ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশির ভাগ ক্রিকেটারের কাছেই খেলাটা জীবনের অংশ হয়ে যায়। ২২ গজের বাইরে ব্যক্তিজীবনেও ক্রিকেটের বড় প্রভাব থাকে। দুই বছর আগে ব্যাট হাতে বিয়ের ফটোশুট করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন বাংলাদেশি ক্রিকেটার সানজিদা ইসলাম। এবার একই কাজ করে দেখালেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজ।

    জাতীয় দলের হয়ে ১৫টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী কাইনাত গত ৩০ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর আগে করেছেন বিয়ের ফটোশুট।  লাল রঙের ট্র্যাডিশনাল আউটফিট ব্যাট হাতে বিভিন্ন ভঙ্গিমায় তিনি ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।  যে ছবিগুলো রীতমতো আলোচনার সৃষ্টি করেছে।  

    কাইনাতকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের অনেক সতীর্থ। সেই তালিকায় আছেন অধিনায়ক বিসমাহ মারুফ, ফতিমা সানা, সিদারা নওয়াজ ভাট্টি, মুনিবা আলি, মারিনা ইকবাল প্রমুখ। কাইনাত ইমতিয়াজ অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের জন্যও রীতিমতো আলোচিত। গত বছর তাকে 'সি ক্যাটাগরি'তে চুক্তিবদ্ধ করেছে পিসিবি।  

    কয়েক বছর আগে কাইনাত জানিয়েছিলেন, ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে তার ভীষণ ভালো লাগে। এরপর কানাঘুষা শোনা যাচ্ছিল, তরুণ উইকেটকিপার ব্যাটার ব্যাটিংও নাকি কাইনাতের মনে ধরেছে। তবে পাকিস্তানের সুন্দরী এই ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যে অনেক পুরুষের হৃদয় ভাঙলেন, তা বলাই যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ