ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে আদিবাসীর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে আদিবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের হোসনেডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম তীর্থ কোল (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের মহাদেব কোলের ছেলে। তীর্থকোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের মানুষ।

    চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তীর্থ কোল। হোসেনডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    স্থানীয়রা জানান, তীর্থ কোলের মানসিক সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে তিনি লাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন। এদিকে ট্রেনে কাটা পড়ে নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসন নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ