ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা

    ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ঝালকাঠির বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশালের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারিজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সরকারের পশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। 

    তিনি আরো বলেন, আমাদের দেশে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব। এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ডিআিইজি।  

    ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার সঞ্চালনায় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রী নুসরাত জাহানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মতবিনিময় সভায় বক্তব্য দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ