ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • ইজিবাইক চার্জ দিতে গিয়ে মারা গেলেন চালক

    ইজিবাইক চার্জ দিতে গিয়ে মারা গেলেন চালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে সুমন আলী (৩০) নামে এক চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। রবিবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমন একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

    সুমনের চাচাতো ভাই রোকনুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় আজকেও সুমন আলী তার নিজস্ব ইজিবাইকটি বাড়িতেই চার্জ দিতে যায়। এসময় অসাবধানতার কারণে পুরো ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়। এতে সুমন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মখলেছুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ