ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • চলাচলের রাস্তা বন্ধ করায় একটি পরিবার অবরুদ্ধ 

    চলাচলের রাস্তা বন্ধ করায় একটি পরিবার অবরুদ্ধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বাড়ির সামনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে একটি প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশী সোহরাব হোসেন। ওই প্রবাসীর বাড়িতে একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় প্রায় এক মাস ধরে ওই পরিবারটি বাড়ি থেকে বের হতে পারছেন না। 

    এ ঘটনাটি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামে। ওই পরিবারটি হল,বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের প্রবাসী রিপন আকনের পরিবার। তবে রিপন আকন সৌদি আরব থাকায় তার পরিবারের চার সদস্য অবরুদ্ধ হয়ে আছেন। 

    প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে বাড়ির সামনের ইটের সলিং রাস্তা দিয়ে চলাচল করেছি। গত এক মাস আগে আমাদের বাড়িতে একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বাড়ি থেকে রাস্তায় চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তার পরিবার। আশপাশ থেকেও বাহিরে যাবো সে পথের জায়গাও তিনি মাটি কেটে পথ বন্ধ করে দিয়েছেন। এতে আমরা গত একমাস ধরে অবরুদ্ধ হয়ে আছি। আমার দুইটি নাতিও নিয়মিত স্কুলে যেতে পারছে না। 

    প্রবাসী পরিবারটির মা তাজনেহার বেগম বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় দুই নাতি ও পুত্রবধুসহ আমরা চারজন বাড়িতে বন্দি হয়ে আছি। এতে আমরা বাহিরে বের হতে পারছি না। অভিযোগ প্রসঙ্গে প্রতিবেশী সোহরাব হোসেন ও তার স্ত্রী রোকসানা বেগম বলেন, রিপন আকনের মা লাইলী বেগম তার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করেছেন। ওই টিউবওয়েলটি আমার বাড়ির কাছে স্থাপনের অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমাদের কথা রাখেননি। তাই আমাদের রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। 

    এ ব্যাপারে রায়হানপুর ইউয়িন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ওই পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় প্রতিপক্ষ সোহরাব হোসেনকে নোটিশ করা হয়েছিল কিন্তু তারা আসেননি। তবে টিউবওয়েল নিয়ে দ্বন্দ হওয়ায় রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। দু-একদিনের মধ্যে স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষকে নিয়ে বিষয়টি ফয়সালা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ