ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  • ভুট্রাখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

    ভুট্রাখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

    রোববার (১৫ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    মৃত ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

    পুলিশ ও স্থানীয়দের বরাতদিয়ে জানা গেছে যে,  সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

    তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ভুট্টা খেতে ফেলে রেখে পালিয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করা হচ্ছে।
    মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ