ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এক মিনিট নীরবতা

    বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এক মিনিট নীরবতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় পড়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মারা গেছেন। দুই বারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    সকাল ১০টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দল মাঠে নামার পর খেলা শুরুর ঠিক আগে একসঙ্গে দাঁড়িয়ে সাইমন্ডসের জন্য নীরবতা পালন করে। এরপর সাইমন্ডসকে হারানোর শোক সঙ্গী করেই শুরু হয় খেলা।

    এদিকে এক শোক প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত সাইমন্ডস গতকাল শনিবার মারা গেছেন। বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।’

    ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ