ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ

    মনপুরায় একই দিনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত ও নির্বাচন স্থগিত ঘোষনা

    মনপুরায় একই দিনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত ও নির্বাচন স্থগিত ঘোষনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলার অষ্টম ধাপে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। কিন্তু ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ।

    এতে ওই ইউনিয়ন নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম অস্থিররতা দেখা দিয়েছে। ফের ওই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে কিনা এনিয়ে উৎকন্ঠা সর্বমহলে। তবে পূর্বের সীমানায় নির্বাচন নেওয়ার দাবী আ’লীগের প্রার্থীসহ সাধারন ভোটারদের।  

    শুক্রবার (১৩ মে) বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে রাতে দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ইউনিয়নে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান আজমত উল্ল্যা ওরপে আমানত উল্ল্যা।

    এদিকে একই দিনে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করে।

    জানা যায়, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নকে ভেঙ্গে বিচ্ছিন্ন কলাতলীকে উপজেলার ৫ নং ইউনিয়ন ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় গত ২১ এপ্রিল। ওই গেজেটে আন্দিরপাড়, কূলাগাজী তালুক ও ঈশ্বরগঞ্জ গ্রাম নিয়ে ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলীর চর, মাঝগ্রাম, ঢালচর,  মনপুরা, চরখালেক ও কাজীরচর নিয়ে প্রস্তাবিত ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদ।

    ওই দুই ইউনিয়নের সীমানা নির্ধারন ও ভোটার বিন্যাস না হওয়ায় ভোট স্থগিত হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। 

    এদিকে মনপুরা ইউনিয়নে আওয়ামীলগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া আমানত উল্ল্যা আলমগীর জানান, নির্বাচন কমিশন পুরানো সীমানায় নির্বাচন করে পরে প্রস্তাবিত নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সহ ভোটার বিন্যাস করতে পারে। তিনি জানান, এই তফসিলে ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট ও পাগলা কানাই ইউনিয়নে পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হলে মনপুরা ইউনিয়নে পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবী করেন তিনি।

    এই ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার মনপুরা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ