ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • লালমোহনে সয়াবিন তেল জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    লালমোহনে সয়াবিন তেল জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সয়াবিন তেল মজুদ করার দায়ে ভোলার লালমোহন উপজেলা সদরে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অবৈধ মজুদ ৩০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।


     শনিবার (১৪ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা।  

    সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, তেল মজুদ, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে রবিন বাণিজ্য বিতানকে পাঁচ হাজার, মতিন স্টোরকে পাঁচ হাজার, মা স্টোরকে এক হাজার ও হাওলাদার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  জব্দ করা হয়েছে ৩০০ লিটার তেল। পরে জব্দ তেলগুলো ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ