ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের ঘরই ছাই

    ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের ঘরই ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিমরুলের ভয়ে আতঙ্কিত ছিল একটি পরিবার। সেই ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের ঘরই জ্বলছিল। শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ফেরি ঘাট এলাকার আব্দুল জব্বার শেখের দোতলা বাসভবনের ছাদে রান্নাঘর ছিল। রান্নাঘরে ভিমরুল বাসা বাঁধে। ভিমরুলের আতঙ্কে দুশ্চিন্তায় ছিল ওই পরিবারটি। শুক্রবার রাতে আব্দুল জব্বার শেখের স্ত্রী হাসিনা বেগম ভিমরুলের বাসায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রান্নাঘরটি পুড়ে গেলেও রক্ষা পায় অসংখ্য পরিবার। আগুন লাগার খবর পেয়ে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধিসহ উৎসুক জনতা।

    পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী জানান, ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়েই রান্নাঘরে আগুন লেগে যায়। আগুনের শুধু রান্নাঘরটি পুড়ে গেছ, এ ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুনের খবর পাওয়ায় পাশের ঘরগুলো রক্ষা করা গেছে। রান্নাঘরে জ্বালানি কাঠ থাকায় সেগুলো থেকেই আগুন ধরে যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ