ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণী গ্রেফতার অতঃপর....

    প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণী গ্রেফতার অতঃপর....
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের দাবিতে বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া জামালপুরের সেই তরুণীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর কারাগারে পাঠিয়েছেন।

    শুক্রবার (১৩ মে) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ হোসেন তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে আজ সকালে প্রেমিক মাহমুদুল হাসানের বাড়ি বেতাগীর চান্দখালী এলাকার কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি।

    তিনি আরও বলেন, ওই তরুণীর স্বামী ও সন্তান থাকার পরও স্বামীকে ডিভোর্স না দিয়েই আরেকজনকে বিয়ের দাবি নিয়ে একটি বাড়িতে অবস্থান করে একটি পরিবারকে অবরুদ্ধ করেন। বিষয়টি নিয়ে ১০ মে আদালতে আবেদন করেছিলাম। পুলিশ আজ গ্রেপ্তার করলে আদালত তাকে কারাগারের সেইফ হোমে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক কামাল হোসেন বলেন, শুক্রবার সকালে ওই তরুণীকে আদালতে আনা হয়। দুপুরে কারাগারে পাঠানো হয়।

    প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল বরগুনার চান্দখালীর কাঠপট্টি এলাকার মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন জামালপুরের ওই তরুণী। তিনি অবস্থান নেওয়ার পর থেকেই মাহমুদ ও তার পরিবারের সদস্যরা বাসায় তালা লাগিয়ে গা-ঢাকা দেন।

    এরপর স্থানীয়দের সহায়তায় বাড়ির তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন ওই তরুণী। এর ১০ দিন পর প্রেমিক মাহমুদের বাবা মোশাররফ হোসেন তরুণীর আগের স্বামীকে তালাক দেওয়ার কাগজ দেখানোর শর্তে হাসানের সঙ্গে বিয়ে দিতে রাজি হন। কিন্তু ওই তরুণী তালাকের কাগজ দেখাতে ব‍্যর্থ হন।

    এরপর গত ১০ মে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ওই তরুনীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর আজ সকালে ওই তরুণীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ