ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • মাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ হাসান 

    মাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ হাসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনির দশা যেন কাটছেই না সমালোচনার মুখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। এবার ঘটল আরেক বিপত্তি। মাথার ওপর সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন তিনি। 

    গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। তিনি শারীরিকভাবে শক্ত ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

    নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। এরপর থেকে সবার আড়ালে চলে যান তিনি। ৯ ডিসেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান।  কিন্তু কানাডায় ঢুকতে না পেরে ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। ৬ জানুয়ারি ৯৯৯ এ ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তার স্ত্রী জাহানারা এহসান। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করেন তার স্ত্রী। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ