ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক
  •  গোমস্তাপুরে সড়কের পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন

     গোমস্তাপুরে সড়কের পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের পাশ থেকে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। 

    এ ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে মূল হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হল ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু ও তার পরকিয়া প্রেমিক শাকিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাবেক সেনা সদস্য আশরাফুল হকের দায়ের করা হত্যা মামলায় তাদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

    এ বিষয় গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞেসাবাদ শেষে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়।জিজ্ঞেসাবাদে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু তার পরকীয়া প্রেমিক শাকিলকে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। 

    উল্লেখ্য,গত বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ