ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ইউএনও’র হস্তক্ষেপে লালমোহনে ১০ টাকার ঘাট টিকেট ৫ টাকা

    ইউএনও’র হস্তক্ষেপে লালমোহনে ১০ টাকার ঘাট টিকেট ৫ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ইউএনও’র হস্তক্ষেপে ১০ টাকার ঘাট টিকেট ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। লালমোহন উপজেলার ধলীগৌরনগর মঙ্গলসিকদার লঞ্চঘাট, নাজিরপুর লঞ্চঘাট ও বেড়ির মাথা নতুন লঞ্চঘাটে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা টিকেট আদায় করা হচ্ছে। অথচ প্রধান নদীবন্দর ছাড়া অন্যান্য ঘাটে ৫ টাকার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না বলে নির্দেশনা থাকলেও লালমোহনে তা মানা হয়নি। 

    এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে ঘাট ইজারাদারদের কথা কাটাকাটি হতো। তবুও ঘাটে যাত্রীদের টিকেট রেট কমানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই লঞ্চঘাটগুলোতে যাত্রীদের কাছ থেকে ঘাটে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করে যাত্রীদের সাথে প্রতারনা করে আসছিল ইজারাদার ও কাউন্টারে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। 

    বৃহস্পতিবার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বিষয়টি জানতে পেরে তিনি ঘাট ইজারাদারদের সাথে কথা বলেন। তাদের ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা যাত্রী টিকেট রাখার জন্য নির্দেশনা দেন। পরে ঘাট ইজারাদাররা যাত্রী টিকেট ৫ টাকা করে।  

    উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, লালমোহনে ঘাটে ১০ টাকা যাত্রীদের কাছ নেওয়া হচ্ছে জানতে পেরে ইজারাদারদের আলটিমেটাম দিয়েছিলাম। তারা ৫ টাকা টিকেট ছাপিয়ে আমাকে দেখিয়েছে। মোবাইল কোর্ট বা কোন রকম শাস্তি প্রদান না করেও যে সমস্যার সমাধান করা যায়, এটা তারও একটা দৃস্টান্ত। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ