ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
  • ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

    ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ খেলবে নেইমারেরা। কিন্তু বুধবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসিদের বিপক্ষে না খেললেও আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ জুন জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। একই মাসের ১১ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল সেলেসাওদের।

    আসন্ন এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেস, লিভারপুলের আলিসন, পিএসজির নেইমারের মতো তারকারা।  
     
    ব্রাজিলের ২৭ সদস্যের স্কোয়াড:

    গোলকিপার : আলিসন, এদেরসন, ওয়েভারতন।
    ডিফেন্ডার : থিয়াগো সিলভা, মারকুইনোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেস, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

    মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, ফিলিপে কুতিনহো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেদ, ফ্যাবিনিও ও দানিলো।

    ফরোয়ার্ড : রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ