ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • মজুত রাখা সয়াবিন তেল ‍উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

    মজুত রাখা সয়াবিন তেল ‍উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পাথরঘাটায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার মজুত রাখা সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 
    বুধবার দুপুরে পাথরঘাটা পৌরশহরের সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    ভ্রম্যমান আদালত সূত্রে জানা যায়, পাথরঘাটার শাহিন স্টোরে ৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত আছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর অভিযানে চালিয়ে মজুত রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করে তারা। এসময় ডিস্ট্রিবিউটর পাথরঘাটার  শাহিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে মুক্তা স্টোর নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, বরগুনার পাথরঘাটার একটি মুদি দোকানে বিপুল পরিমাণে সয়াবিন তেল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়ছে। এছাড়াও পাঁচ লিটারের বোতল জাত  ৮০০ টাকা সয়াবিন তেল ৯৮০ টাকায় বিক্রি করায় আরেক জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও মজুত না করার নির্দেশ দেওয়া হয়। আমাদের এই অভিজান চলমান থাকবে, যাতে কেউ তৈল মজুদ করতে না পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ