ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমতলীতে ভারী বৃষ্টিপাতে রবিশস্যর  ব্যাপক ক্ষতি  

    আমতলীতে ভারী বৃষ্টিপাতে রবিশস্যর  ব্যাপক ক্ষতি  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  ঘূর্নিঝড় অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাতে  উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে মুগডাল, বাদাম, তরমুজ ধান সহ বিভিন্ন ফসল পানিতে ভাসছে ।

    ঘুর্ণিঝড় ‘অশনি’ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে ঝোড়ো হাওয়াসহ ভারী বর্ষণে  আমতলীসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অধিক উচ্চতায়  পায়রাসহ ছোটবড় নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে।   ভারী বৃষ্টিতে বোরোধানসহ রবি শস্য ফসলের  ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে।

    আমতলী সদর ইউনিয়নের দক্ষিন আমতলী  গ্রামের কৃষক মো. বেল্লাল  জানান, গত দিন থেকে ঘুর্ণিঝড় ‘অশনি’ এর প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে  রবিশস্যর  ব্যাপক ক্ষতি হয়েছে। 

    হলদিয়া  ইউনিয়নের পূর্বচিলা গ্রামের আলম মিয়া  বলেন, ঘুর্ণিঝড় ‘অশনি’ এর কারনে টানা ভারী বৃষ্টিতে  মুগডাল ও বাদাম ও মিষ্টি আলু  ক্ষেতের  ব্যাপত ক্ষতি হয়েছে ।  এ ছাড়াও অনেক মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। 

    আমতলী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,  এবছর  উপজেলায় ৯ হাজার ৫শ হেক্টর জমিতে মুগডালের চাষাবাদ হয়েছে  ঘূর্নিঝড় অশনির কারনে ভারী বৃষ্টি পাতে প্রায় ১০০০ হেক্টর মুগডালের ক্ষতি হয়েছে।  বাদাম চাষ হয়েছে ১০ হেক্টর  জমিতে ক্ষতিগ্রস্থ হয়েছে  ৫০০ হেক্টর বাদামের।  সুর্যমুখী চাষ হয়েছে ২৮০ হেক্টর ক্ষতি গ্রস্থ হয়েছে ৮ হেক্টর ,মরিচ চাষ হয়েছে ৩৮০ হেক্টর ক্ষতি হয়েছে ২০ হেক্টর  মিষ্টি আলু চাষ হয়েছে ৪৫০ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে  ২০ হেক্টর। 

    আমতলী উপজেলা  কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম  বলেন, ঘুর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ভারী বৃষ্টিপাতে  রবি শস্যর ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আরো দুই-এক দিন অব্যাহত থাকলে  যে পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তার পরিমান দুই তিন গুন  বেড়ে যাবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ