ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্লে স্টোরের থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ বাতিল

    প্লে স্টোরের থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যান্ড্রয়েড ফোনে থার্ড পার্টি কল রেকর্ডিং করার সব বাহ্যিক অ্যাপ্লিকেশন (অ্যাপ) বাতিল করছে গুগল। গত মাসের সিদ্ধান্ত অনুযায়ী তা আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে গুগল। তবে ফোনে অভ্যন্তরিন (বিল্ট ইন) কল রেকর্ডার থাকলে তা বন্ধ হবে না। খবর ইন্ডিয়া.কম'র।

    এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, গুগল প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করা হবে। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফটওয়্যার না থাকলে বাইরের কোনো অ্যাপ নতুন করে ডাউনলোড করে কথোপকথন রেকর্ড করা যাবে না।
     
    কল রেকর্ডিং অ্যাপগুলো নিয়ে বেশ কিছু দিন ধরেই আপত্তি শোনা যাচ্ছিল। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চান তারা। তবে তার পরও এত দিন পর্যন্ত এপিআই ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। ১১ মে থেকে ওই ব্যবস্থা বন্ধ হয়ে যেতে চলেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ