ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পাসপোর্ট অফিসের দালালচক্র পুলিশে দিয়ে পুরষ্কৃত সাংবাদিক রাহিম

    পাসপোর্ট অফিসের দালালচক্র পুলিশে দিয়ে পুরষ্কৃত সাংবাদিক রাহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল সিন্ডিকেট চক্রদের পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সাহসী পদক্ষেপ নেওয়ায় তজুমদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাদির হোসেন রাহিমকে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার হাতে পুরষ্কার তুলে দেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী।

    দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কাছে ভোগান্তি ও হয়রানির আরেক নাম ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই অফিসে দালাল ছাড়া কর্মকর্তা/কর্মচারীরা কোনো কাজ করেনা। ৯ মে সোমবার বিকেলে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুরো সিন্ডিকেটের তথ্য সংগ্রহ করে প্রমাণ সহ অবৈধ লেনদেনের নগদ অর্থ ও এক দালালকে পুলিশের হাতে ধরিয়ে দেন সাংবাদিক সাদির হোসেন রাহিম। এরপর ঐ দালালের কাছ থেকে তথ্য নিয়ে পাসপোর্ট অফিসের স্টাফ রাসেল ও মেহেদীকে পুলিশের মুখোমুখি করেন। দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করে পাসপোর্ট অফিসের অবৈধ লেনদেন ও সাধারণ মানুষদের হয়রানি বন্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তজুমদ্দিন প্রেসক্লাব সদস্য ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছেন। 

    রাহিম জানায়, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দিয়েছি। পুরো বিষয়টিতে আমাকে সহযোগিতা করেছেন ভোলার সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

    পুরষ্কার তুলে দেওয়ার সময়  উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রফিকুল ইসলাম এটি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, প্রেসক্লাব সদস্য রুবেল চক্রবর্তী, সাংবাদিক মহিবুল্ল্যাহ ফিরোজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ