ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • এক রাতের বর্ষণে ভোলায় ১০ হাজার হেক্টর ফসলের ক্ষতি

    এক রাতের বর্ষণে ভোলায় ১০ হাজার হেক্টর ফসলের ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আশনির প্রভাবে ভোলায় মঙ্গলবার রাতভর টানা বৃষ্টি হয়েছে। এতে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

    ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে মরিচ, চিনা বাদাম, মুগ ডাল ও সয়াবিন রয়েছে। স্থানীয় কৃষি বিভাগের অনুমান, এক রাতের এ বর্ষণে ১০ হাজার হেক্টর জমির রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কৃষকরা যে মুহূর্তে ফসল ঘরে তোলার কথা ভাবছিলেন, তখনই  দুর্যোগের কবলে পড়েছেন। ফসলের ক্ষতি হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। আবহাওয়া অপরিবর্তিত থাকলে আরো ক্ষতির আশঙ্কা করছেন তারা।

    সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ঝড়ো বাতাস এবং জলাবদ্ধতায় এসব ফসল বিনষ্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে মুগ, সয়াবিন ও মরিচের ক্ষতির আশঙ্কা বেশি।  

    এদিকে ক্ষতিগ্রস্ত ফসলের জমি দ্রুত নিষ্কাশন ও কর্তনের পরামর্শ দিয়েছে কৃষিবিভাগ।

    উত্তর দিঘলদী ইউনিয়নের কৃষক আলী আকবর জানান, এ বছর এক একর জমিতে মুগ ও সবজি আবাদ করেছেন। রাতের বৃষ্টি ও ঝড়ো বাতাসে তার ৮-১০ গণ্ডা জমির ফসল নষ্ট হয়েছে।

    জেলায় ১০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতির কথা উল্লেখ করে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, রবিশস্যের বেশিরভাই তোলা হয়েছে। মাঠে থাকা ফসলের মধ্যে চিনা বাদাম ও মরিচের ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পানি নিষ্কাশন ও দ্রুত ফসল কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ