ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • প্রেমিককে জিম্মি করে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা দুই নেতার!

    প্রেমিককে জিম্মি করে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা দুই নেতার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রেমিককে জিম্মি করে প্রেমিকা কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরীর বিরুদ্ধে।


    শুক্রবার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বাবুল ও হেলালকে আসামি করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    প্রেমিক মিজান এবং ভিকটিম কিশোরী তজুমদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

    কিশোরী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানের সঙ্গে তার ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে ওই কিশোরীর। প্রেমিক মিজান বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের মাওলানা ভাসানী আবাসনে তার বোনের বাড়িতে নিয়ে আসেন।

    খবর পেয়ে জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী মিজানের বোনের আবাসন প্রকল্পের ঘরে এসে দুইজনকে আটক করে অন্য একটি বাড়িতে নিয়ে যান। পরে প্রেমিক মিজানের কাছ থেকে ওই কিশোরীকে অন্য আরেকটি কক্ষে সরিয়ে নিয়ে দরজা ও বৈদ্যুতিক বাতি বন্ধ করে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।

    কিশোরীর চিৎকারে স্থানীয়রা প্রেমিক যুগলকে উদ্ধার করে জাহানপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাগরের কাছে হস্তান্তর করেন। ইউপি সদস্যর সহযোগিতায় গভীর রাতে কিশোরীকে থানায় নিয়ে গেলে ভিকটিম কিশোরী বাদী হয়ে বাবুল ও হেলালকে আসামি করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    প্রেমিক মিজান জানান, প্রেমিকাকে বিয়ে করার জন্য তিনি তজুমুদ্দিন থেকে জাহানপুরের আবাসন প্রকল্পে তার বোনের ঘরে নিয়ে আসেন। ওই আবাসনের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাদের আটক করেন এবং তার সঙ্গে থাকা মোবাইল ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং তাদের উভয়ের পরিবারকে ফোন করে আরও টাকা দাবি করেন। কিন্তু আরও টাকা নিতে ব্যর্থ হয়ে তাদের ওইখান থেকে অন্য একটি খালি বাড়িতে নিয়ে ঘরের বাতি বন্ধ করে দুজনকে আলাদা ঘরে আটকে রাখেন।

    অভিযুক্ত বাবুল ও হেলাল বিষয়টি অস্বীকার করে জানান, ইউপি সদস্য নাগরের সঙ্গে তাদের নির্বাচনী বিরোধ রয়েছে। সে কারণেই ওই প্রেমিক যুবককে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগ তুলেছে। ওই প্রেমিক যুগল স্থানীয় চেয়ারম্যান নাজিম হাওলাদারের জিম্মায় রয়েছে বলে তারা জানান।

    ইউপি সদস্য নাগর জানান, বাবুল ও হেলাল তারা দুজন রাতে কিশোরী ও তার প্রেমিককে অটোবোরাকে করে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে তিনি তাদের উদ্ধার করেন। বিষয়টি চেয়ারম্যানকে জানান। শনিবার সকালে চেয়ারম্যান বিষয়টির সমঝোতা করে উভয়কে তাদের পরিবারের জিম্মায় দিয়েছেন।

    তিনি আরও জানান, থানা পুলিশের সঙ্গে কথা বলেই ঘটনাটি সমঝোতা করা হয়েছে।

    শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইউপি সদস্য রাতে কিশোরীকে থানায় নিয়ে এলে কোনো মহিলা পুলিশ সদস্য না থাকায় তার জিম্মায় রাখার জন্য দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ