ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরগুনায় অবস্থানরত ওই তরুণীর বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে আদালতের নির্দেশ

    বরগুনায় অবস্থানরত ওই তরুণীর বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে আদালতের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামী সন্তান থাকা সত্বেও প্রেমের সম্পর্কের তরুনকে বিয়ের দাবিতে  জামালপুর থেকে বরগুনা এসে অবস্থান নেয়া তরুণীর বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বরগুনার মূখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম মঙ্গলবার সকালে বেতাগী থানাকে এই আদেশ প্রদান করেন।

    গত ২৯ এপ্রিল বরগুনার চান্দখালির মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নেয় জামালপুরের মৌ নামের তরুণী। স্থানীয়দের সহায়তায় ছেলের বাড়ির তালা ভেঙে ভিতরে বসবাস করতে থাকে মেয়েটি। এরপর এগারোদিন যাবৎ বিভিন্ন গনমাধ‍্যমে মেয়েটির স্বাক্ষাতকার প্রচার হতে থাকে। ছেলের বাবা মেয়েটিকে তার পুরনো স্বামীকে তালাকের কাগজ ও অবিভাবকদের নিয়ে আসতে বললে মেয়েটি ব‍্যার্থ হয়।

    এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস‍্য সাইমুল ইসলাম রাব্বি বলেন, আমি বিষয়টি আদালতের নজরে এনে আবেদন করেছিলাম। কথিত বিয়ের দাবীতে বরগুনার চান্দখালীতে একটি পরিবারকে অবরুদ্ধ করে অবস্হানরত জামালপুরের তরুনীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্হা নিতে ওসি, বেতাগী থানাকে নির্দেশনা দিয়েছে বরগুনার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। জাস্টিস অব দ্যা পিস আইন এই আদেশ নিয়েছেন বিচারক।

    বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এখনো আদেশ হাতে পাইনি। পাওয়ার পরে ব‍্যবস্থা নেয়া হবে। এ প্রতিবেদন লেখা পযর্ন্ত আদেশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে আদালত সূত্রে জানা যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ