ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ৫ টাকার টিকিটে ১০ লিখে আদায়, দুজনের জেল-জরিমানা

    ৫ টাকার টিকিটে ১০ লিখে আদায়, দুজনের জেল-জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকিটের গায়ে লেখা আছে পাঁচ টাকা। সেখানে কলম দিয়ে ১০ টাকা লিখে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এ অপরাধে সোমবার (৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোলার ইলিশা লঞ্চঘাটে দুজনকে জেল-জরিমানা করা হয়েছে।

    তারা হলেন-কাউন্টারম্যান মো. লিটন (২৮) ও ঘাট ইজাদারের প্রতিনিধি মো. ফারুক (৪৫)। লিটনকে সাতদিনের বিনাশ্রম করাদণ্ড ও ফারুককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


    ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সালেহ আহমেদ এ দণ্ড দেন।

    কারাদণ্ডপ্রাপ্ত লিটন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদারহাট এলাকার বাচ্চু মাতাব্বরের ছেলে। অর্থদণ্ডপ্রাপ্ত ফারুক ভোলা পৌর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ঘাটের পাঁচ টাকার টিকিটে কলম দিয়ে ১০ লিখে লঞ্চ যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। এ অপরাধে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনের জেল ও অন্যজনের জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ