ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • ঘুর্নিঝড় অশনির প্রভাব শুরু উপকুলীয় অঞ্চলে

    ঘুর্নিঝড় অশনির প্রভাব শুরু উপকুলীয় অঞ্চলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকুলীয় অঞ্চলে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় 'অশনি'। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে চলছে দমকা হাওয়া উপকূলীয় অঞ্চল বরগুনার বাসীন্দারা আতংকিত  হয়ে পড়েছেন। বিশেষ করে বরগুনার উপকূলীয় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা অনেকটা অনিরাপদেই রয়েছেন।

    বরগুনা জেলা প্রশাসনের তথ্য মতে, এই জেলায় মোট ৬২৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ঘুর্নিঝড় 'অশনি' মোকাবেলায়। সোমবার (৯ মে) দুপুর ১ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    এই উপকুলীয় জেলা বরগুনা ঘূর্ণিঝড় সিডর সহ অনেক গুলো প্রকৃতি দুর্যোগের মোকাবিলা করতে হয়। এই সকল প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করতে গিয়ে প্রায় সাড়ে পাঁচ’শ কিলোমিটার বন্য রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্য থেকে এক তৃতীয়াংশ বাধ মেরামত করা হলেও বাকি অংশ গুলো নেরামত করা হশে ওঠেনি এখন পর্যন্ত। এমত অবস্থা আবার আর একটি ঘুর্নিঝড় 'অশনি' র সংকেতের কারনে আতঙ্কিত উপকুল বাসী।

    এই জেলায় প্রায়  ১৪ লাখ মানুষের বসবাস সেখানে ৬২৯ টি সাইক্লোন সেল্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম। জেলার চারিদিক নদী দিয়ে বেস্টিত যে নদীগুলো সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত।

    বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,  ঘুর্নিঝড় অশনি মোকাবিলায় আমারা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। আমাদের ৬২৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। এবং সংকেত পারলে জরুরি বৈঠক ডেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রাহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ