ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণীকে বিয়ের আশ্বাস

    প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণীকে বিয়ের আশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে বিয়ের দাবি নিয়ে জামালপুর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ঘটনায় শর্ত সাপেক্ষে বিয়ের আশ্বাস দিয়েছেন প্রেমিক মাহমুদুল হাসানের বাবা মোশারেফ হোসেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দখালীর কাঠপট্টি এলাকার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়িতে তিনি অবস্থান নেন। এরপর থেকেই গা ঢাকা দিয়েছিল প্রেমিক ও তার পরিবার। ওই তরুণীর বাড়ি জামালপুরে। তিনি রাজধানীর উত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন এবং সেখানেই থাকতেন। মাহমুদুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সিভিল প্রকৌশল বিভাগে অধ্যয়নরত।

    তরুণী জানান, মাহমুদুল হাসান রাজধানীর উত্তরায় থাকতেন। একই এলাকায় থাকায় তাদের মধ্যে পরিচয় হয়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের তিন বছর পর মাহমুদুলকে বিয়ে করার কথা বলেন ওই তরুণী। এরপর থেকেই নানা অযুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করে মাহমুদুল। চলতি মাসের শুরুতে মাহমুদুল গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন। বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে গত চার পাঁচ দিন ধরে মোবাইলও বন্ধ করে রাখেন। এরপর তিনি তাকে খুঁজতে ও বিয়ের দাবিতে বেতাগীতে আসেন।

    তবে এ বিষয়ে আট দিন পর শনিবার নিজ বাড়িতে আসে মাহমুদুলের বাবা ও মা। বাড়িতে এসে জামালপুর থেকে ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি নিয়ে আসা ওই তরুণীর সঙ্গে কথা বলেন।

    মাহমুদুল হাসানের বাবা মোশারেফ হোসেন জানান, আমি ওই তরুণীর সঙ্গে কথা বলেছি। ছেলের সঙ্গে বিয়ের আশ্বাসও দিয়েছি। তবে আমি ইতোমধ্যে শুনেছি ওই তরুণীর জামালপুরের নিজ এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ আছে। যদি তরুণী তার বর্তমান স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ডকুমেন্টস (ডিভোর্সের কাগজ) দিতে পারে, তবে আমি আমার ছেলে ও তার প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করবো।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ