ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা স্ত্রী, থানায় জিডি 

    টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা স্ত্রী, থানায় জিডি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।  এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর স্বামী।


     এর আগে বুধবার (৪ মে) ঘটনাটি ঘটেছে বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা সোনিয়া সিনেমা হল এলাকায়। অভিযুক্ত গৃহবধূ সোনিয়া আক্তার (৩২) বরগুনার সদর ইউনিয়নের সিদ্দিক মৃধার মেয়ে। গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম একই উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা ও বরগুনা বাজারের একজন পোশাক ব্যবসায়ী।

    সাইফুল ইসলাম জানান, ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের দু’টি সন্তান রয়েছে। সন্তানরা ঈদে নানা বাড়ি বেড়াতে যাওয়ায় পশ্চিম বরগুনার ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী দু’জন ছিলেন।  

    তিনি আরও জানান, ঈদে দোকানে যা বেচা-বিক্রি হয়েছে সব টাকা স্ত্রীর কাছে রেখে প্রতিদিনের মতো বুধবার বিকেলে মিজান টাওয়ারের কাপড়ের দোকানে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে স্ত্রীকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে তার স্ত্রী সোনিয়া ঘরে তালা দিয়ে বের হয়েছেন। এরপর আর ফিরে আসেননি। সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িসহ আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেও সোনিয়ার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরগুনা সদর থানায় জিডি করেন তিনি।

    সাইফুলের অভিযোগ, তার স্ত্রী মোবাইলফোনে অচেনা যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ান। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে অনেকবার। উভয়ের পরিবার থেকে বিষয়টি মিটিয়ে দেওয়ার পরও পরকীয়া প্রেমিকের কাছে সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও সাড়ে ৩ লাখ নগদ টাকা নিয়ে পালিয়েছেন স্ত্রী সোনিয়া।  

    সোনিয়ার বাবা সিদ্দিক মৃধা  জানান, আমরা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি। সন্ধান পাওয়া গেলে জানাবো।  

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, স্ত্রী লাপাত্তা হওয়ায় জিডি করেছেন এক ব্যবসায়ী। পুলিশ তার সন্ধানে চেষ্টা করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ