ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • এশিয়ান গেমস স্থগিত

    এশিয়ান গেমস স্থগিত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থগিত হয়ে গেছে এশিয়ান গেমস। ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে হাংজুর এই আসর।


    অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

    অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর হিসেবে পরিচিত এশিয়ান গেমস। যার ১৯তম আসরটি চীনের হাংজুতে আগামী ১০-২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।

    কেন আসরটি স্থগিত করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে সাংহাইসহ চীনের বেশ কয়েকটি শহরে। এ কারণে নতুন করে লকডাউন জারি হয়েছে।

    সেখান থেকে এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজু প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তাই নির্ধারিত সময়ে আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছু দিন ধরেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ