ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • প্রেমিকের ঘরে সেই তরুণী

    প্রেমিকের ঘরে সেই তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে বরগুনায় যাওয়া জামালপুরের তরুণীকে মাহমুদ হাসানের ঘরে আশ্রয় দেওয়া হয়েছে। মাহমুদুলের মামা আবদুস সোবাহান গাজীর সম্মতিতে সোমবার দুপুরে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ সোনা মিয়াসহ স্থানীয়রা তালা ভেঙে ওই তরুণীকে ঘরে আশ্রয় দেন। 

    ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণী আসার পর মাহমুদুলের পরিবার বেতাগী উপজেলার চান্দখালী বাজার সংলগ্ন ভাড়া বাসার কক্ষটি তালাবদ্ধ করে চলে যায়। তিন দিন পর রোববার দুপুরে মাহমুদুলের মামা সোবাহান গাজী ওই বাসায় আসলে স্থানীয়দের সহায়তায় ওই তরুণী তাঁকে আটক করে রাখে। পরে ‘হয় মাহমুদুলকে এনে দাও, নয় নিজে এখানে আটক থাকো অথবা বাসা খুলে দাও’ এমন শর্ত দেন ওই তরুণী। পরে সোবাহান গাজী সোমবার ১১টা পর্যন্ত সময় নেন। নির্ধারিত সময়ের মধ্যে ভাগনেকে হাজির করতে ব্যর্থ হওয়ায় মাহমুদুলের মামা নিজেই তালা ভেঙে ঘরে প্রবেশ করান ওই তরুণীকে। 

    চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘আমরা তিন দিন ধরে মেয়েটিকে মানবিক আশ্রয় দিয়েছিলাম। তাঁর থাকার জায়গা দিতে চাইলেও ওই বাসা ছেড়ে সে যাবে না কোথাও। এ কারণে সেখানে মেঝেতেই দিনরাত কাটিয়েছে। এখন বিষয়টি সমাধানে ছেলের পরিবারকে এগিয়ে আসা উচিত।’ 


    এ ঘটনায় মাহমুদুলের মামা সোবাহান গাজী বলেন, ‘আমি রোববার এখানে মেয়েটির জন্য মানবিক কারণে খাবার কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু সে এলাকার লোকজন নিয়ে আমাকে আটকে রাখে। আমি বাধ্য হয়ে আজ তালা ভাঙার অনুমতি দিয়েছি। আমার বোন ভগ্নিপতি ও ভাগনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’ 


    তিনি আরও বলেন, ‘তবে যত দূর জেনেছি, মেয়েটি প্রতারক ও ব্ল্যাকমেল চক্রের সঙ্গে জড়িত। সে আমার ভাগনেকে ঢাকায় থাকা অবস্থায় ব্ল্যাকমেল করত! সেখানে ব্যর্থ হয়ে এখন এখানে এসে হানা দিয়েছে। আমরা এ ব্যাপারে দ্রুত আইনগত পদক্ষেপ নিচ্ছি।’ 


    এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘কোনো পক্ষ থেকে আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ