ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
  • 'স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ'

    'স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ'
    নির্ভানি হেটমায়ার (বায়ে) ও শিমরন হেটমায়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের তরুণ এই ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে চোখ রাখলে দেখা যায়, তার বেশিরভাগ পোস্টই করা হয়েছে স্ত্রী নির্ভানি হেটমায়ারের সঙ্গে। কখনও দুজনের যুগল ছবি, আবার কখনও নির্ভানির একক ছবিই পোস্ট করে থাকেন শিমরন। যা দেখলে সহজেই বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসায় পুরোপুরি উদার এ তারকা।

    সোমবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের ক্যারিয়ারের ওপর স্ত্রীর প্রভাব সম্পর্কে গণমাধ্যমকে শিমরন জানান, প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক। সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।

    শিমরন আরও জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার, ‘আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।’ - টাইমস অব ইন্ডিয়া


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ