ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • খালে মিলল নিখোঁজ শিশুর লাশ

     খালে মিলল নিখোঁজ শিশুর লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম স্বাধীন (৫)। সোমবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া এলাকায় বাড়ির পাশের খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

     নিহত স্বাধীন একই গ্রামের মো. জিয়াউল হক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা জাহানের ছেলে। এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢনঢনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তেঁতুলিয়া নদীর সংযোগ খালে নিখোঁজ হয় স্বাধীন। 

    জানা যায়, রোববার সকালে স্বাধীন বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর সংযোগ খালের ঘাটে পানি নিয়ে খেলছিল। পরে পরিবারসহ আশপাশের মানুষের আগোচরে খালের পানিতে পড়ে যায় শিশুটি। প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

    দশমিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রসিদ  জানান, দশমিনা ফায়ার সার্ভিস দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। অভিযান চলাবস্থায় বিষয়টি জটিল মনে করে বরিশাল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর পর ওই ডুবুরি দল নতুন করে উদ্ধার অভিযান শুরু করে। পরে  সন্ধ্যা সাড়ে ৬টায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ