ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনার পাঁচ উপজেলায় ঈদ উদযাপন

    বরগুনার পাঁচ উপজেলায় ঈদ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই বরগুনা সদর উপজেলা, বেতাগী, আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলার অনেক এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

    বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

    এজন্য আগামী মঙ্গলবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।  

    সৌদি আরবে সোমবার (২ মে) ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা সদর ইউনিয়নের খাড়াকান্দা ও শরীফ বাড়ি এলাকায়, ৬ নম্বর ইউনিয়নের বুড়িরচর, ৩ নম্বর ইউনিয়নের গিলাতলী গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
     
    বেতাগী উপজেলার ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আমতলী উপজেলার তিন গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করছেন।

    পাথরঘাটা উপজেলায় হাতেমপুর গ্রামের হাবিবুর রহমান জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বরগুনার জেলার বিভিন্ন এলাকায় মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন।

    পাথরঘাটা উপজেলায় হাতেমপুর গ্রামের হাবিবুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাসিবুল ইসলাম তিনি বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা ঈদ পালন করছি। পাথরঘাটায় ছয়টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    একই সময়ে উপজেলার রায়হানপুর কাকচিড়া কাঠালতলীসহ পাথরঘাটা পৌরসভার অনেক পরিবার ঈদ উদযাপন করছেন।

    বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, সৌদির সঙ্গে মিল রেখে জেলা ও উপজেলা কয়েকটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়কে কেন্দ্র করে সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ