ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিষখালী নদীতে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

    বিষখালী নদীতে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বন্ধুদের নিয়ে নৌভ্রমনে গিয়ে নৌকা ডুবিতে মো. রিফাত বিন আলিফ নামে বিএম কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষখালী নদীর সোনার বাংলা এলাকায় ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে সে নিখোঁজ হয়। 

    এ সময় নৌকায় থাকা রিফাতের ছয় বন্ধু সাঁতরে তীরে ওঠে। নিখোঁজ মো. রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে। সে বরিশাল বিএম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে কাঁঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল রিফাতকে উদ্ধারের অভিযান চালায়। 

    নিখোঁজের স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকেলে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে রাতে ঝড়ের কবলে পরে তারা। নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
    ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীর ¯্রােতে নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ