ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত

    পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ তাকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ প্রদান করেন। 

    প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্ট মাসে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি পবিপ্রবির রেজিস্ট্রার (অ.দা.), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নীল দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 

    তিনি ছাত্রাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল শাখার ছাত্রলীগের কার্যকরী কমিটিতে দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি, সিড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য।

     প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল­া জেলার বুড়িচং উপজেলার দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সাবেক ভাইস-চ্যান্সেলরের মেয়াদ শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ৬ জানুয়ারি থেকে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করেন। তিনি ১৭ মে থেকে ভাইস-চ্যান্সেলর হিসাবে যোগদান করেন।

     প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পাওয়ায় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ