ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
  • ‘মিশরীয় সম্রাট’ মোহাম্মদ সালাহ’র মাথায় নতুন মুকুট!

    ‘মিশরীয় সম্রাট’ মোহাম্মদ সালাহ’র মাথায় নতুন মুকুট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিভারপুলের আজকাল যা কিছু, তার সবকিছুতেই কোনো না কোনোভাবে জুড়ে আছে মিশরীয় সম্রাট মোহাম্মদ সালাহর নাম। পিরামিডের দেশের এই ফুটবলার তার স্বীকৃতি স্বরূপ ইংলিশদের কাছ থেকে পাচ্ছেন নানা সম্মানও।

    ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে এবার ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মত সালাহর মাথায় এই স্বীকৃতির মুকুট চড়ল। 

    সালাহ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে মাত্র ৩১ ম্যাচে ২২ গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন ১৩ বার। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে অবস্থান করছে অল রেডসরা।  

    তাই এফডব্লিউএ’র ৪৮ ভাগ ভোট গেছে সালাহর পক্ষে। পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাকে।

    সূত্র: স্কাই স্পোর্টস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ