ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • কোহলির মাথায় কি ঘুরছে জানি না: সৌরভ

    কোহলির মাথায় কি ঘুরছে জানি না: সৌরভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আন্তর্জাতিক অঙ্গন থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ব্যাট কোনভাবেই কথা বলছে না।

    ২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোহলি আন্তর্জাতিক মঞ্চে সেঞ্চুরিহীন। চলমান আইপিএলেও যাচ্ছেতাই অবস্থা তার। একই অবস্থা ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও। তাই কোহলি-রোহিতের ফর্ম নিয়ে চিন্তা ভারতজুড়ে।
     
    এ বিষয় নিয়ে চিন্তায় আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীও। তিনি জানান, কোহলির মাথায় যে কি ঘুরছে, বুলা মুশফিক। তবে খুব তাড়াতাড়ি রানে ফিরবেন সে। এমনকি রোহিতও বড় ইনিংস খেলবে বলেই আমার বিশ্বাস। তারা দু’জনই সেরা খেলোয়াড়।

    আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ, দুই ক্ষেত্রে রান খরায় ভুগছেন কোহলি ও রোহিত। ২০১৯ সালের পর কোন সেঞ্চুরি নেই কোহলির। আর গত নভেম্বরে ভারতের অধিনায়ক হবার পর থেকে মাত্র ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত।

    ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন, আইপিএল দিয়ে রানের পথে ফিরবেন কোহলি ও রোহিত। কিন্তু চিত্রনাট্য হলো উল্টো। কোহলি ৯ ম্যাচে ১২৮ রান ও রোহিত ৮ ম্যাচে ১৫৩ রান করেছেন।

    কোহলির রান খরা নিয়ে অনেকেই কথা বলছেন। ছন্দে ফিরতে অনেকেই নানা পরামর্শও দিয়েছেন। ভারতের সাবেক কোচ ও কোহলির অধিনায়কত্ব থাকাকালীন দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী বলেছিলেন, বিশ্রাম নেয়া উচিত কোহলির। কোহলিকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ অনেকেরই।

    তাই কোহলি-রোহিতের ফর্ম নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন গাঙ্গুলী। নিউজ এইটটিনকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘কোহলি-রোহিত বড় ক্রিকেটার। আমি জানি তারা ছন্দে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়ি রান করবে তারা। কোহলির মাথায় কি চলছে আমি জানি না, তবে সে রানে ফিরবেই। খুব বড় মাপের ক্রিকেটার কোহলি।’

    ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  আগামী জুনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে জৈবদুর্গ-সুরক্ষা থাকবে না বলে জানিয়েছেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘করোনা যদি না বাড়ে, তবে আইপিএলেও জৈবদুর্গ প্রয়োজন নেই। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কতদিন একই ভাবে তারা খেলতে পারে। আগামী ১০ বছর  কোভিড থাকবে, আমাদের সেটাকে সঙ্গী করেই বাঁচতে হবে। দেখা যাক কি করা যায়।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ