ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ

    ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ ক্লাব লিভারপুলে চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকবেন তিনি।

    ক্লপের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৪ সালে। ধারণা করা হচ্ছিল, এরপর আর থাকবেন না জার্মান কোচ। কিন্তু নতুন চুক্তি করে ফেললেন। ক্লপের দুই সহকারী পেপিন লিন্ডার্স ও পিটার ক্রাভিয়েজও একই মেয়াদে চুক্তি করেছেন।

    ৫৪ বছর বয়সী ক্লপ বলেছেন, “এই খবর সম্পর্কে আমি কেমন অনুভব করছি সেটা বর্ণনা করতে আমাকে অনেক শব্দের ব্যবহার করতে হবে। শুরুটা করা যায় এভাবে, আমি আনন্দিত, বিনীত, ধন্য এবং রোমাঞ্চিত।”

    ২০১৫ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যানফিল্ডে সাফল্য উপভোগ করেছেন ক্লপ। ২০২০ সালে ক্লাবের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ জেতান। তার আগের বছর জেতে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এছাড়া সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও কারাবাও কাপ ট্রফিও জিতিয়েছেন এই জার্মান কোচ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ