ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু ১৬ মে

    বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু ১৬ মে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী জুনে এশিয়ান কাপ ফুটবলের বাছাই টুর্নামেন্ট। মালয়েশিয়ায় সেই টুর্নামেন্টর জন্য রাজধানীর অদূওে সারাহ রিসোর্টে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১৬ মে। দেশে দশ দিন অনুশীলন করে ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ দল। 

    অনলাইনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে আমার কথা হয়েছে। ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বাংদুন শহরে ১ জুন তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলব। সেই ম্যাচ খেলে বাংলাদেশ দল মালয়েশিয়ায় এশিয়া কাপ বাছাই খেলতে যাবে।’

    জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা করছিল। আফগানিস্তান বাংলাদেশে এসে খেলতে চেয়েছিল। বাংলাদেশের বাছাইয়ের ভেন্যু মালয়েশিয়ায় হওয়ায় আসা যাওয়ার পথে ইন্দোনেশিয়াকে অ্যাওয়ে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। 

    গত জানুয়ারি উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ফুটবলারদের অনেকের করোনা ভ্যাকসিন না থাকায় সেই সফর বাতিল হয়। তবে এবারের সফরে সেই সংকট দেখছেন না জাতীয় দল কমিটির চেয়ারম্যান,‘আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া শুরু করেছি। আশা করি কোভিড টেস্ট সকল কিছু সম্পন্ন করে ২৭ মে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের দল রওনা হবে।’

    ১৬ মে সারাহ রিসোর্টে ক্যাম্প শুরু হলেও পাঁচ দিন জাতীয় দলের ফুটবলাররা হোটেল র‌্যাডিসনে উঠবেন। তখন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন হবে। জাতীয় দলের ক্যাম্প পূর্ণতা পাবে মূলত ২৬ মে’র পর। বসুন্ধরা কিংস কলকাতায় ১৮-২৪ মে এএফসি কাপ টুর্নামেন্ট খেলবে। 

    ৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশে তিনটি ম্যাচ। ৮ জুন প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে এরপর ১১ জুন তুর্কেমেনিস্তান ও ১৪ জুন মালয়েশিয়ার বিরুদ্ধে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও পাচ সেরা রানার্স আপ এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ