ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি এ আয়োজন করে। এবারের পতিপাদ্য “গরীব দুঃখীর মামলার ব্যয় , বাংলাদেশ সরকার দেয়।”

    আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.  আরিফুর রহমানের সভাপতিত্বে উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর থেকে র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উেেপজলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
     
    র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, এ্যাডঃ এম এ কাদের মিয়া,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল আহসান কাওসার , এ্যাডঃ নুরুল ইসলাম মিয়া  , অ্যাড: হরিহর চন্দ্র দাস,অ্যাড: নুরুল ইসলাম সানু, অ্যাড: মনিরুজ্জামান মনির,   অ্যাড: মিজানুর রহমান সিকদার ,  অ্যাড: এম ইসহাক বাচ্চু, বার সমিতির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভেকেট মো. মঈন, র‌্যালী ও সভায়  সাংবাদিক, শিক্ষক ও আইনগত সহায়তা কমিটির সদস্যসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
     আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে ২০১৩ সাল থেকে দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ