ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ

    ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুর পাশাপাশি ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৩ জন। করোনায় আক্রান্তদের বেশির ভাগই ঢাকার বাইরের বাসিন্দা।

    চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণও। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

    গত এক মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০০ জনের বেশি। এ রোগে মারা গেছেন ২২ জন।

    ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার তুলনায় ঢাকার বাইরের রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসার জন্য অনেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে করোনা রোগীর পাশাপাশি ভর্তি আছেন ডেঙ্গু রোগীরাও। গত এক মাসে এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০০ জনের বেশি। 

    ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক কর্নেল (ডা.) তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ডেঙ্গু প্রতি বছর জুলাইয়ের পর থেকে বাড়তে থাকে। কখনো কখনো মাঝামাঝিও আসে। কিন্তু এবার জুনের মাঝামাঝি থেকেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে।’

    করোনায় আক্রান্ত রোগীরাও এই হাসপাতালে ভর্তি। কুমিল্লা, গাইবান্ধা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসার জন্য রোগীরা আসছেন। তাদের বেশির ভাগকেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

    ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি অন্তত ৪০ শতাংশ রোগীকে অক্সিজেন দিতে হয়েছে। অনেকের ক্ষেত্রে করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের ৭০ শতাংশের বেশি ঢাকার বাইরের।’

    এ বছর করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এর মধ্যে গত এক মাসেই শনাক্ত হয়েছেন ৪৩৩ জন এবং মারা গেছেন ২৩ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ