ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দশমিনায় খালের পানিতে ডুবে শিশু নিখোঁজ

    দশমিনায় খালের পানিতে ডুবে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় খালের পানিতে ডুবে মো. স্বাধীন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বাধীন ওই গ্রামের জিয়াউল হকের ছেলে।

    জানা গেছে, উপজেলার ঢনঢনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে স্বাধীন বাড়ির সামনের তেঁতুলিয়া নদীর
    সংযোগ খালের ঘাটে পানি নিয়ে খেলছিল। পরে পরিবারসহ আশপাশের মানুষের আগোচরে খালের পানিতে পড়ে যায়। পরে দশমিনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

    দশমিনা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

    দশমিনা ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রসিদ বলেন, দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। পটুয়াখালী ও বরিশাল দল এসে পৌঁছালে নুতন করে খোঁজা শুরু হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ