ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় জেলের টাকা ছিনতাই

    পাথরঘাটায় জেলের টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জয়নাল হোসেন নামে এক মৎস্য জেলের ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে অপর এক মৎস্য পাইকার হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে। 

    মঙ্গলবার বিকেলে পাথরঘাটা পৌর শহরের হক মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি জয়নাল হোসেন জানান, কয়েকদিন আগে চরলাঠিমারা গ্রামের বাসিন্দা মৎস্য পাইকার হেমায়েত তার সাথে ব্যবসা করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়াতে জয়নালের কাছে হেমায়েত টাকা পাবে বলে ইউনিয়ন পরিষদে একটি মিথ্যা অভিযোগ দেয়। ঈদের পরে ওই অভিযোগের শালিসীর জন্য দিন ধার্য করা হয়। জাল কেনার জন্য ২৬ এপ্রিল বাড়ী থেকে ১০ হাজার টাকা নিয়ে আসে এবং ব্র্যাক থেকে ৮০ হাজার টাকা লোন উত্তোলন করে তার সাথে মোট ৯০ হাজার টাকা থাকা অবস্থায় পাথরঘাটা বাজারে আসার পথে ৮ থেকে ১০ জনের বখাটের সহযোগিতায় হেমায়েত ছিনতাই করে নিয়ে যায়। 

    জয়নাল বলেন, আমার একমাত্র উপার্জনের পথ মাছ ধরা। জাল কেনার জন্য লোনে টাকা আনছিলাম। তাও ছিনতাই করে নিয়ে যায়। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। 

    এ ব্যপারে অভিযুক্ত হেমায়েত বলেন, আমি জয়নালকে স্থানীয় এক দলিল লেখকের চেম্বারে নিয়ে গেছি মাত্র। তার কাছ থেকে কোন টাকা ছিনতাইয়ের ঘটনাই ঘটেনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।  পাথরঘাটা থানার ওসি মো.আবুল বাশার বলেন, এ ব্যপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ