ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • তজুমদ্দিনে চিকিৎসা সহায়তা সাড়ে সাত লাখ টাকার চেক বিতরণ

    তজুমদ্দিনে চিকিৎসা সহায়তা সাড়ে সাত লাখ টাকার চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ১৫ জন রোগীর মাঝে সাড়ে সাত লাখ  টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৬ এপ্রিল) দুপুরে ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।

    সমাজসেবা অধিদফতরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূূচির আওতায় এই অর্থের চেক প্রদান করা হয়।

    তজুমদ্দিন উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন, ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ