ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাল আত্মসাতের মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট‌বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পু‌লিশ। রবিবার দুপুর ১টা ৪৫মিনিটে উপজেলার বাসাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    জানা গেছে, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবন নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ছোট‌বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৮০ কেজি করে ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ১২ মে খাদ্য গুদাম থেকে ছোট‌বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন ওই চাল উত্তোলন করেন। 

    ১৩ মে দুপুরে ছোট‌বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া লঞ্চঘাটে চেয়ারম্যান, ইউপি সদস্যদের উপস্থিতিতে চালের বস্তা গণনা করেন সদর উপজেলা মৎস্য অফিসার। চাল বিতরণস্থলে সদর উপজেলা মৎস্য অফিসার গিয়ে দেখেন সঠিক পরিমাণ চাল সেখানে নেই। পরে এ ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহ্ফুজুর রহমান বাদী হয়ে ওই দিন পটুয়াখালী সদর থানায় সরকারি চাল আত্মসাৎ করায় ছোট‌বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে আসামি করে মামলা করা হয়।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, দুপুরে বাসাক বাজার এলাকায় অভিযান চালিয়ে ‌চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে  গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ