ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ভুমিহীন ও গৃহহীন পরিবার

    কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ভুমিহীন ও গৃহহীন পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ  জমি ও গৃহ হস্তান্তর  করা হয়।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে উদ্বোধন করেন। 

    উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.এমদাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মিঠু সিকদার, আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম প্রমুখ। গৃহহীন পরিবাররা ঘর ও জমির দলিল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ