ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো প্রতিবন্ধী বেল্লাল

    প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো প্রতিবন্ধী বেল্লাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেল্লালের বয়স যখন ২ বছর তখন মারা যায় তার বাবা। এরপর থেকেই শুরু হয় তার সংগ্রামের জীবন, তার মা তাকে ও তার প্রতিবন্ধী বড় ভাইকে নিয়ে অন্যের  বাসায় কাজ করে সংসার চালাত । থাকার মত যায়গা না থাকায় বরগুনার লাকুতলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বেলাল হোসেন (৩০)। তবে এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পাকা ঘর পেল বেলাল। এতে খুশি বেলাল ও তার পরিবারে লোকজন।


    শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেন বরগুনা সদর উপজেলার গোরিচন্নার খান জাহানের ছোট ছেলে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা ও বড় ভাইয়ের সাথে বরগুনা বাজারে বিভিন্ন রাস্তার পাশে রাত্রিযাপন করতেন বেল্লাল। এরপর ভিক্ষা করে মাসিক ১ হাজার টাকা ভাড়ায় একটি ঘর নিতে থাকা শুরু করেন তারা। ভিক্ষা করে যে টাকা পেত তা দিয়েই চলত তাদের সংসার।


    বেলালের এবিষয়টি কতৃপক্ষের নজরে এলে তার জন্য জমিসহ একটি পাকা (টিনসেড) ঘর বরাদ্দ দেয়া হয় বরগুনা উপজেলা প্রশাসন থেকে। মঙ্গলবার (২৬ এপ্রিল) আশ্রয়ন প্রকল্পের বরগুনা জেলায় ৪১১ টি ঘর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ঘরের চাবি ও দলিল বেলালের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসক হাবিবুর রহমান। 


    শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক বেলাল বলেন, মুই স্বপ্নেও ভাবি নাই মোর নিজের এউক্কা ঘর হইবে, হেও আবার পাকা ঘর। এহন আর মোগো অন্যের বাসায় থাহা  লাগবে না। মোর নাহান আরও অনেকেই এইহানে ঘর পাইছে। মোরা সবাই মিলেমিশে থাকব সবাই। 


    বেলাল আরও বলেন, প্রধানমন্ত্রী ঈদ উপহার ঘর তো পাইছি। এবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলেই মোর আর ভিক্ষা হরা লাগবে না। ভিক্ষা করতে গেলে মোরে  ভিবিন্ন কতা কয়  মানষে, যা হুনতে মোর খারাপ লাগে। লোকজন একছের খারাপ ব্যবহার করে। প্রধানমন্ত্রী থাকার জন্য ঘর দিয়েছে,  আশা হরি হে কর্মসংস্থানেরও ব্যবস্থা কইরা দেবেন।


    বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে জেলার ভিক্ষুক, ভূমিহীন, গৃহহীন ও তৃতীয় লিঙ্গের মোট ৪১১ জন সুবিধাভোগী। তাদের আর্থিক স্বচ্ছলতার জন্য বিভিন্ন আয়বর্ধক প্রকল্প হাতে নিয়েছি।  এখানকার কারোরই আর্থিক অবাব অনটনে থাকতে হবে না বলে আমরা আশা করছি।


    প্রসঙ্গত, বরগুনার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ২৩২টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই ৪১১ টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এখানকার সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ হিন্দু পরিবার।



     


    রাসেল/ বরগুনা/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ